গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার এমরান চৌধুরীর

প্রকাশিত:রবিবার, ১৬ নভে ২০২৫ ১২:১১

গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার এমরান চৌধুরীর

Manual3 Ad Code

সুরমাভিউ:-  গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলার জনসাধাণের মৌলিকা চাহিদার একটি- প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সিলেট-৬ আসনে দলের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

শনিবার (১৫ নভেম্বর) রাতে গোলাপগঞ্জ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বৃহত্তর কতোয়ালপুর এলাকার মানুষের সঙ্গে মতিবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

Manual6 Ad Code

এলাকার বিশিষ্ট মুরুব্বি কয়ছর আহমদের সভাপতিত্বে ও লক্ষীপাশা ইউনিয়নের ৬নং ওয়ার্ড মেম্বার জালাল উদ্দিনের পরিচালনায় শনিবার রাত ৮টায় কতোয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মতবিনিসময় সভায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী আরও বলেন- উন্নত, পরিকল্পিত ও আধুনিক জনপদে রূপান্ত করতে চাই করতে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারকে। আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে নিশ্চিত করতে চাই শিক্ষাব্যবস্থা। রাস্তাঘাটের উন্নয়ন করে যোগাযোগব্যবস্থাকে করতে চাই সহজ। এই দুই উপজেলার মানুষের জীবনমানের উন্নয়ন করাই আমার রাজনীতি। তাই আমাকে এগিয়ে যেতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আপনাদের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসুন, হয়ে উঠুন স্বনির্ভর বাংলাদেশের গর্বিত নাগরিক।

Manual3 Ad Code

সিলেট জেলা যুবদলের সহ-গ্রামবিষয়ক সম্পাদক মনসুর আহমদের কুরআন তিলাওয়াতের মাধ্যমে সূচিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মামুনুর রশীদ মামুন, ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সিলেট জেলা ছাত্রদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাঈদ আহমদ, বিশিষ্ট মুরুব্বি আব্দুল খালিক, হেতিমগঞ্জ বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমদ, মাওলানা আব্দুন নুর, আতিক আহমদ, রিয়াজ উদ্দিন আহমদ, ওয়াহিদুজ্জামান কটাই, ইকবাল আহমদ, সালেহ আহমদ চৌধুরী লুলু, কামাল উদ্দিন খান বেলাল, আতিকুর রহমান চৌধুরী, ফয়জুল হক, আমিনুর রশিদ মাসুদ, কামাল আহমদ ও কামরান আহমদ, আলি আহমদ লিপু, মাহতাব উদ্দিন, ফয়জুল ইসলাম, গিয়াশ উদ্দিন, হেলাল আহমদ, শরীফ আহমদ, আমির হোসেন, কামরান বাদশা ও মোহন আহমদ প্রমুখ।

এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ