সিলেটে জামায়াতের পৃথক বিক্ষোভ: ‘নাশকতাকারীদের আর কোন ছাড় নয়’

প্রকাশিত:বৃহস্পতিবার, ১৩ নভে ২০২৫ ০৮:১১

সিলেটে জামায়াতের পৃথক বিক্ষোভ: ‘নাশকতাকারীদের আর কোন ছাড় নয়’

Manual1 Ad Code

সুরমাভিউ:-  জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, গণহত্যাকারী কার্যক্রম নিষিদ্ধ পলাতক আওয়ামী লীগ পুরনো কায়দায় দেশে আগুন সন্ত্রাস ও নাশকতার ষড়যন্ত্র করছে। তারা পালিয়ে থেকে দেশে লকডাউনের ডাক দিয়ে নাশকতা উস্কে দিচ্ছে। এর পরিনতি ভালো হবেনা। আগুন সন্ত্রাসী ও নাশকতাকারীদের রাজপথে কোন ছাড় দেয়া হবেনা। ২ হাজার ছাত্র-জনতার শাহাদাত ও ৩০ হাজারের বেশী আহতের রক্তের বিনিময়ে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের কোন স্থান নেই। আমরা শান্তিপ্রিয় তাই এখনো বাসা-বাড়ীতে নিরাপদে থাকতে পারছেন। নাশকতার চেষ্টা করলে বাসা-বাড়ীতেও জায়গা হবেনা। জনগণ বাড়ী থেকে ধরে এনে জেলে ভরবে।

তিনি বলেন, এদেশে আওয়ামী ফ্যাসিস্টের সকল গণহত্যার বিচার দ্রুত নিশ্চিত করতে হবে। জুলাই সনদের আইনী ভিত্তি প্রদানে দ্রুত গণভোটের আয়োজন করতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গঠিত বর্তমান অন্তর্বর্তীকালিন সরকারকে নির্বাচনের আগে সকল দলের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে।

Manual1 Ad Code

তিনি বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে সিলেট নগরীর মদীনা মার্কেট এলাকায় পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ কর্তৃক দেশে অগ্নিসংযোগ ও নাশকতার হুমকীর প্রতিবাদে, জুলাই সনদের আইনী ভিত্তি ও গণভোটের দাবিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

এদিকে কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বৃহস্পতিবার দিনভর নগরীর মদীনা মার্কেটে সকালে, টিলাগড় এলাকায় দুপুরে ও দক্ষিণ সুরমা ভার্থখলা এলাকায় বিকেলে পৃথক মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual3 Ad Code

সকালে মদীনা মার্কেট এলাকায় সিলেট সদর উপজেলা জামায়াতের আমীর নাজির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জেলা জামায়াত নেতা উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার, মহানগর জামায়াতের বায়তুল মাল সেক্রেটারী মুফতী আলী হায়দার, জালালাবাদ থানা আমীর ক্বারী আলাউদ্দিন, বিমানবন্দর থানা আমীর শফিকুল আলম মফিক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারী তুহিন আহমদ প্রমূখ।

Manual2 Ad Code

দুপুর ১টায় নগরীর টিলাগড় এলাকায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী জাহেদুর রহমান চৌধুরী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শাহপরান পশ্চিম থানা আমীর শাহেদ আলী, শাহপরান পূর্ব থানা আমীর শামীম আহমদ ও কোতোয়ালী পূর্ব থানা আমীর রফিকুল ইসলাম মজমুদার প্রমূখ।

Manual6 Ad Code

এদিকে বিকেলে নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলা এলাকায় অনুষ্ঠিত মিছিল সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, দক্ষিণ সুরমা থানা আমীর মাওলানা মুজিবুর রহমান ও কোতোয়ালী পশ্চিম থানা আমীর মুহাম্মদ আজিজুল ইসলাম প্রমূখ।

এ সংক্রান্ত আরও সংবাদ