কানাইঘাটে ছুরিঘাতে নিহত-১! আহত-৩

প্রকাশিত:শনিবার, ৩০ আগ ২০২৫ ১১:০৮

কানাইঘাটে ছুরিঘাতে নিহত-১! আহত-৩

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:-  কানাইঘাটে পাতিহাসকে কেন্দ্র করে আপন চাচাত ভাইয়ের হাতে নিমর্ম ভাবে খুন হয়েছেন সাইদুর রহমান নামের এক যুবক।

তিনি উপজেলার ৩নং দিঘীরপাড় ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত কুতুব আলীর পুত্র। নিহত সাইদুর রহমানের স্বজনেরা জানিয়েছেন যে, গত মঙ্গলবার তাদের চাচাত ভাই পার্শ্ববর্তী বাড়ির রকিব আলীর পুত্র ইমরান আহমদ ফসলী জমিতে বিষ প্রয়োগ করে। এতে নিহত সাইদুর রহমানে ভাই ফরিদ উদ্দিনের গৃহপালিত হাস ঐ জমিতে গেলে ৭টি পাতি হাস মারা যায়। এতে সাইদুর রহমানরা স্থানীয় ভাবে বিচারপ্রার্থী হলে তাদের চাচাত ভাই জমিতে বিষ প্রয়োগকারী ইমরান আহমদ ক্ষিপ্ত হয়। এক পর্যায়ে গতকাল শুক্রবার পবিত্র জুম্মার নামাজের পর বাড়ি ফেরার পথে সাইদুর রহমানের ভাই ফরিদ উদ্দিন ও বিষ প্রয়োগকারী ইমরান আহমদ মুখামুখী হয়ে তর্কবির্তকে জড়িয়ে পড়েন। এতে স্থানীয় লোকজন তাদের সরিয়ে দিলে ইমরান আহমদ বাড়িতে চলে যায়। কিছুক্ষন পর ইমরান আহমদ দেশীয় অস্ত্র চাকু নিয়ে তার মা লিচু বেগম ও বাবাকে সাথে নিয়ে সাইদুর রহমানের বাড়ির সামনে চলে আসে এবং ডাকাডাকি শুরু করলে নিহত সাইদুর রহমানের ভাই ফরিদ উদ্দিন ও আব্দুর রহমান ঘর থেকে বের হন।

Manual4 Ad Code

একপয়ায়ে ভাইদের ফেরত আনতে যান সাইদুর রহমান। কিন্তু এই ফাঁকে সবাই কিছু বুঝে উঠার পূর্বেই ঘাতক ইমরান আহমদ তার মা বাবার সহযোগীতায় প্রতিপক্ষের ৩ভাইকে কুপিয়ে রক্তাক্ত জখম করে চলে যায়। পরে স্থানীয়রা সাইদুর রহমান. আব্দুর রহমান ও ফরিদ উদ্দিনকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে সাইদুর রহমানের মৃত্যু হয়। নিহত সাইদুর রহমান তিনি পেশায় রাজমিস্ত্রি এবং একজন বিবাহিত যুবক, তিনি ৪ সন্তানের জনক, তার অবুঝ ১ পুত্র সহ ৩শিশু কন্যা রয়েছে।

Manual7 Ad Code

এদিকে এ রির্পোট লেখা পর্যন্ত নিহত সাইদুর রহমানের লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। কিছুক্ষনের মধ্যে নামাজে জানাযা শেষে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। অপর দিকে এ ঘটনার দায়ে কানাইঘাট থানা পুলিশ সাথে সাথে অভিযান চালিয়ে ঘাতক ইমরান আহমদ ও তার সহযোগী, রকিব আলীকে গ্রেফতার করেছে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ