সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ আগ ২০২৫ ০১:০৮

সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব নিলেন সারওয়ার আলম

Manual6 Ad Code

ভেজালবিরোধী অভিযানের জন্য সুপরিচিত কর্মকর্তা মোসারওয়ার আলম সিলেটের জেলা প্রশাসক (ডিসিহিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি দায়িত্ব নেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা ফুল দিয়ে তাকে বরণ করে নেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মোরেজা উন নবীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দায়িত্ব নেয়ার পরপরই সারওয়ার আলম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

Manual4 Ad Code

এর আগেগত সোমবার (১৮ আগস্টসাদা পাথর লুটের ঘটনায় সমালোচিত সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডিকরা হয়। পরদিনই তার স্থলাভিষিক্ত করে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসক পদে নিয়োগ দেয়া হয়।

Manual8 Ad Code

ভেজালবিরোধী অভিযানে সাহসী ভূমিকা রাখায় সারওয়ার আলম সারাদেশে আলোচিত একজন ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচিতি পেয়েছেন। তিনি এর আগে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ