১৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বুধবার, ২০ আগ ২০২৫ ০৬:০৮
সুরমাভিউ:- দক্ষিণ সুরমার চন্ডীপুলে দাপ্তরিক দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের এক কর্মচারী। সোমবার (১৮/০৮/২০২৫) নর্থ ইস্ট হাসপাতালের সামনের নবীন রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মামলা দায়েরের পর তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার বেলা সোয়া ১টায় সিলেট সিটি কর্পোরেশনের লাইসেন্স শাখার আদায়কারী মো. ইসমাইল হোসেন রায়হান নবীন রেস্টুরেন্টের স্বত্বাধিকারী এম এ সালামের কাছে ব্যবসা পরিচালনার লাইসেন্স দেখতে চান। এ সময় এম এ সালাম ৫জন দোকান কর্মচারীকে নিয়ে মো. ইসমাইল হোসেনের ওপর হামলা করেন। হামলাকারীরা কিলঘুষি মেরে রক্তাক্ত জখম করে ইসমাইল হোসেন রায়হানের কাছ থেকে ১০ হাজার টাকা, চশমা, হেডফোন ও মোবাইল ফোন ছিনিয়ে নেন। পরবর্তীতে আহত ইসমাইল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা নেন।
এ ঘটনায় সিটি কর্পোরেশনের লাইসেন্স অফিসার রুবেল আহমদ মঙ্গলবার (১৯/০৮/২০২৫) দক্ষিণ সুরমা থানায় মামলা (নম্বর ০৮, তারিখ: ১৯/০৮/২০২৫) দায়ের করেন। রাতেই পুলিশ হামলাকারীদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তাররা হলেন সাগর আলী (২৭), মো. সেলিম আহমদ (৪৫) ও শহিদুল ইসলাম (১৯)।
Helpline - +88 01719305766