১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ১৭ আগ ২০২৫ ০৭:০৮
সুরমাভিউ:- সিলেটের বিয়ানীবাজার উপজেলার ৮নং তিলপালা ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি, যুবদল, ছাত্রদল ও প্রবাসী নেতৃবৃন্দের উদ্যোগে সিলেট জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক আব্দুল বাছিত ও এস.এসসি/ দাখিল পরীক্ষা-২০২৫ উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান গত ১৬ আগস্ট শনিবার উপজেলা সদরে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক যুক্তরাজ্য বিএনপির সভাপতি, মরহুম কমর উদ্দিন এর সুযোগ্য কন্যা, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সম্ভাব্য এম.পি পদপ্রার্থী সাবিনা খান।
৭নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আতিকুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এম. লিয়াকত আলী ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ও সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক যোগাযোগ বিষয়ক সম্পাদক এম. আব্দুল বাছিত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ সভাপতি কামাল হোসেন, যুগ্ম সম্পাদক এবাদুর হক, আতিকুর রহমান তওয়াব, মাসুক আহমদ, নজরুল ইসলাম। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক সাংগঠনিক মাহমদ আলী, ঢাকাদক্ষিণ ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মামুন হোসেন সহ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তারেক আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়নের সর্বস্তরের নেতাকর্মীর উপস্থিতি ছিলেন।
কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে সাবিনা খান বলেন, বর্তমান শিক্ষার্থীরাই আগামীতে দেশের ভবিষ্যৎ। তাই দেশ ও জাতি গঠনে শিক্ষার্থীদেরকে ভূমিকা পালন করতে হবে। সেজন্য তাদের জাতীয়তাবাদী দলের সাথে থেকে ঐক্য হয়ে কাজ করার আহবান জানান।
সংবর্ধিত বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। তিনি বলেন, বিএনপি যাকে দলের প্রতীক দিবে, সবাই ঐক্যভাবে তার পক্ষে কাজ করার আহবান জানান। বিজ্ঞপ্তি
Helpline - +88 01719305766