জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে : মাওলানা হাবিব

প্রকাশিত:Sunday, 17 Aug 2025 07:08

জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে চা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে : মাওলানা হাবিব

Manual4 Ad Code

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমরা এই দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের পক্ষের শক্তি। বৈষম্যমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে আমরা বদ্ধপরিকর।

Manual3 Ad Code

তিনি বলেন, আমরা চাঁদাবাজদের রুখে দিতে চাই। সকল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হোক এটা আমাদের লক্ষ। আজ চা শ্রমিকদের এমন অবস্থানে রাখা হয়েছে, যেন তারা মানুষই নয়। তাদের নেই কোনো অধিকার, নেই সম্মানজনক জীবনযাপন। অথচ আল্লাহ তা’আলা প্রত্যেক আদম সন্তানকে সম্মানিত করেছেন। এই শ্রমিকরা দিনভর কঠোর পরিশ্রম করে, আর একটি শ্রেণী তাদের শ্রমকে পুঁজি করে বিলাসিতায় মেতে ওঠে। জামায়াত রাষ্ট্রক্ষমতায় এলে এই বৈষম্যের অবসান ঘটাবে ইনশাআল্লাহ।

তিনি শুক্রবার (১৫ আগস্ট) বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের আওতাধিন সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি নং চট্ট-১৬৬৯) এর উদ্যোগে চা শ্রমিকদের সাথে মতবিনিময় ও শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

মহানগরীর এয়ারপোর্ট থানার ৭নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আনোয়ার হোসেন পাঠানের সভাপতিত্বে ও জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের সহ-সেক্রেটারী মাওলানা ইসলাম উদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সাধারণ সম্পাদক ও রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম মারুফ, জেলা রিক্সা শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি দেলওয়ার হোসেন, জামায়াত নেতা ফরিদ আহমদ, জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ মিজানুর রহমান, জামায়াত নেতা সৈয়দ বাহারুল ইসলাম রিপন, চিতল মাটি ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন, সেক্রেটারী তাজ উদ্দিন ও বিশিষ্ট মুরব্বী মাহমুদুর রহমান।

Manual7 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা মোবারক আলী, বাহার উদ্দিন, জালাল উদ্দিন, ইসলাম উদ্দিন, সাজ্জাদুর রহমান, শাহ আলম, আকবর মিয়া, হিন্দু সম্রাদায় থেকে বক্তব্য রাখেন প্রেমা দাস। এছাড়া অসংখ্য চা শ্রমিক নেতৃবৃন্দ সমাবেশে উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাবিবুর রহমান আরো বলেন, আমি ইবনে সিনা নামে একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছি, যেখানে কর্মীদের সর্বনিম্ন বেতন ১৫ হাজার টাকা। অথচ চা শ্রমিকরা মাত্র ১৭৮ টাকা দৈনিক মজুরিতে কাজ করেন, এটা অন্যায়, এটা বৈষম্য। আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। তিনি সকল ধর্ম-বর্ণের মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, একবার আমাদের সুযোগ দিন। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামকে ভোট দিন। আমি নির্বাচিত হলে আপনাদের পাশে থাকব। প্রয়োজনে সিলেটের সকল রাজনৈতিক নেতাদের নিয়ে আপনাদের ন্যায্য দাবিতে আন্দোলন গড়ে তুলে সকল সমস্যা স্থায়ী সমাধান করব ইনশাআল্লাহ। বিজ্ঞপ্তি

Manual8 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ