তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে: এডভোকেট মোমিন

প্রকাশিত:শনিবার, ১৬ আগ ২০২৫ ১০:০৮

তৃণমূলকে সংগঠিত করে আগামীর আন্দোলন সফল করতে হবে: এডভোকেট মোমিন

Manual8 Ad Code

সুরমাভিউ:-  সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এখন আর শুধু একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি একটি আদর্শিক শক্তি। আমরা রাষ্ট্রের অব্যবস্থাপনা, দুর্নীতি ও গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি। বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক ইশতেহার নয়, এটি একটি পরিবর্তনের রূপরেখা। এই লক্ষ্য অর্জনে যুবদলের তৃণমূল কর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।

তিনি বলেন, আজকে আমরা জকিগঞ্জ উপজেলা যুবদলকে সুসংগঠিত করার জন্য এই কর্মীসভার আয়োজন করেছি। তৃণমূল সংগঠনকে শক্তিশালী না করতে পারলে রাজপথে সফল হওয়া যাবে না। নতুন নেতৃত্বে বলিষ্ঠ ও সক্রিয় কমিটি গঠন করাই হবে আমাদের মূল লক্ষ্য।

Manual3 Ad Code

তিনি শনিবার (১৬ আগস্ট) ঢাক বংলায় বিকাল ৪টায় রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ও জকিগঞ্জ উপজেলা যুবদলের নতুন কমিটি গঠন উপলক্ষে উপজেলা কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

Manual2 Ad Code

প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, আসুন আমরা সবাই মিলে বিভক্তি নয়, ঐক্যবদ্ধ যুবদল গড়ে তুলি। সামনে কঠিন সময় আসছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলায় সংগঠনের প্রতিটি স্তরে সৎ, দক্ষ ও সাহসী নেতার প্রয়োজন।

Manual2 Ad Code

জকিগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক  মাসুক আহমদ এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুম আহমদ এর পরিচালনায় কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি মশিউজ্জামান চৌধুরী শাহিন, শাহিন আহমদ,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ও উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ এখলাছুর রহমান মুন্না, মোঃ কামরান হোসেন হেলাল, আব্দুল করিম মহানগর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান, জেলা যুবদলের সহসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রাজু, আতাউর রহমান সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল, দপ্তর সম্পাদক, মোঃ রেদওয়ান আহমদ, যোগাযোগ বিষয়ক সম্পাদক সোহানুর রহমান সামাদ, মহানগর যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন সহ সাংগঠনিক সম্পাদক এম ডি কামাল খান, মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক তানবীর আহমদ, সহ ত্রান বিষয়ক সম্পাদক এম সাইদুল মাসুম, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, সহ পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সম্পাদক আলতাব হোসেন, সিনিয়র সদস্য, আব্দুল জলিল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জকিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজির আহমদ। বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ