১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:শনিবার, ০৯ আগ ২০২৫ ০৮:০৮
সুরমাভিউ:- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় গেলে অগ্রাধিকার ভিত্তিতে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থায় কাজ করবে। বিএনপি কর্মমুখী শিক্ষা বাস্তবায়নে কাজ করছে জানিয়ে তিনি বলেন, দেশের অতি দরিদ্র ও দরিদ্র জনগণের জীবনযাত্রার মান উন্নয়নেও প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণে কাজ করবো আমরা।
তিনি শনিবার (৯ আগস্ট) সিলেট সিটি কর্পোরেশনের ২৪ নং ওয়ার্ডের মিরাপাড়ার পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মিরাপাড়া মসজিদের পাশের মাঠে মতবিনিময়কালে উপরোক্ত কথাগুলো বলেন।
২৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম মল্লিকের সভাপতিত্বে ও জাকির হোসেন পারভেজের পরিচালনায় মতবিনিময়কালে উপস্থিত ছিলেন শাহপরাণ থানা বিএনপির আহবায়ক আব্দুল মুনিম, ২৪নংওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রহিম আলী রাশু, শাহীন আহমদ, পিয়ার উদ্দিন, কয়েস আহমদ সাগর, স্বাধীন আহমদ, মো. জাবেদ কাদির।
Helpline - +88 01719305766