|
প্রকাশিত:Tuesday, 29 Apr 2025 08:04
কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:- সিলেটের কোম্পানীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুনের ঘটনা ঘটেছে। উপজেলার ইছাকলস ইউনিয়নের বাগজুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম রুবেল আহমেদ (২৫)। সে ওই গ্রামের মৃত হাজী আসিক মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৮ এপ্রিল) সকালে জমি সংক্রান্ত পারিবারিক দ্বন্দ্ব মিটাতে সালিশে বসেন এলাকার লোকজন। সালিশ চলাকালীন সময়ে বড় ভাই জাকারিয়া কেচি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে আত্মীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮ টায় তার মৃত্যু হয়।
নিহত রুহেল আহমেদ ছিলেন সৌদি আরব প্রবাসী। গত ৮ মাস আগে ছুটিতে এসে রুবেল আহমেদ বিয়ে করে আবার সৌদি আরব চলে যান। গত আড়াই মাস আগে তিনি আবার ছুটিতে দেশে আসেন। মে মাসের ৪তারিখ তার আবার সৌদি আরব যাওয়ার কথা ছিল।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকার জানান, পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের লাশ ময়নাতদন্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আসামিকে ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।
মোবাইলঃ০১৭১১৩৩১০৭০-০১৬১১২৪৭৫৭৪
ই-মেইলঃ surmaview24@gmail.com
অফিস :তপুবন আ/এ সিলেট-৩১০০।
Helpline - +88 01719305766