যে চার কারণে রাজকে ডির্ভোস দিয়েছেন পরীমণি

প্রকাশিত:Wednesday, 20 Sep 2023 06:09

Manual3 Ad Code

খাদের কিনারে থাকা আলোচিত চিত্রনায়িকা পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজের সংসার অবশেষে ভেঙেই গেল। বিচ্ছেদের কাগজ জারি করলেন খোদ পরী নিজেই।

Manual8 Ad Code

যেখানে তালাকের কারণ হিসেবে চারটি বিষয়কে সামনে এনেছেন পরী।

সেখানে তিনি কারণ হিসেবে জানান, মনের অমিল হওয়া, বনিবনা না হওয়া, খোঁজ না নেওয়া ও মানসিক অশান্তি।

Manual1 Ad Code

আর এজন্য ১৮ নং কলাম অনুযায়ী পরী বিবাহ বন্ধন ছিন্ন করতে চান। এর আগে চলতি বছরের শুরুতে স্বামী তাকে মারধর করেন বলে অভিযোগ দেন পরীমণি।

Manual1 Ad Code

উল্লেখ্য, ২০২১ সালে গুণী নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার সেটে শরিফুল রাজ-পরীমণির পরিচয় ও প্রেম হয়। পরে তারা একই বছরের ১৭ অক্টোবর ঘরোয়া আয়োজনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট এই দম্পতির ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।