মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রকাশিত:রবিবার, ০৮ মার্চ ২০২৬ ০৩:০৩

মৌলভীবাজারে ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্র পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত

Manual3 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  মৌলভীবাজার সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সংগঠন প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল শনিবার ৭ মার্চ বিদ‍্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি খালিছুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাহেদ এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি ছিলেন ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু মিয়া চৌধুরী, নবীগঞ্জ দেবপাড়া ইউনিয়ন চেয়ারম্যান শাহরিয়ার জাবেদ সুমন, মনুমূখ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল হক শেফুল, বিদ্যালয়ের সাবেক সভাপতি লতিফুর রহমান, প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, শিক্ষা ট্রাষ্টের পরিচালক এডভোকেট সাইফুর রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রব, সহ সভাপতি মোঃ নজির মিয়া, সুয়েব আহমদ, জিলাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, যুগ্ম সম্পাদক সুভ্রত চন্দ্র বিশ্বাস।
প্রাক্তন ছাত্র পরিষদের বাৎসরিক ক‍্যালেন্ডার ও গঠনতন্ত্র উন্মোচন করা হয় এবং বিভিন্ন ব‍্যাচের শিক্ষার্থীদের মধ্যে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত তাদেরকে সন্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি কামনায় মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সাবেক সভাপতি মাওলানা দুরুদ আহমেদ।

এ সংক্রান্ত আরও সংবাদ