কমলগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক 

প্রকাশিত:বুধবার, ২৫ ফেব্রু ২০২৬ ০৮:০২

কমলগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক 

Manual8 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন— কমলগঞ্জ পৌর এলাকার দক্ষিণ কুমড়াকাপন গ্রামের খুরশেদ আলীর ছেলে মো. আতিকুর রহমান (জুয়াদ) (৪০) এবং একই গ্রামের আলী বদিখানের ছেলে আহমদ খান (৪০)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ কুমড়াকাপন এলাকার বালুমহাল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১০৩ পিস ইয়াবা এবং মাদক বিক্রির নগদ ৪২ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ