সিকৃবি’র ফ্যাসিস্ট সহিদ আলী খুকৃবি’র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন

প্রকাশিত:শুক্রবার, ১৪ নভে ২০২৫ ০৫:১১

সিকৃবি’র ফ্যাসিস্ট সহিদ আলী খুকৃবি’র পরীক্ষা নিয়ন্ত্রক হলেন

Manual4 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) ২০১০ সালে আওয়ামী লীগের অনুসারী ভিসি প্রফেসর ড. মো: আবদুল আউয়াল ও রেজিস্ট্রার ডা: মো: জামাল উদ্দিন ভূঁইয়ার যোগসাজশে অনিয়মের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত সেকশন অফিসার মো. সহিদ আলীকে সম্প্রতি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) পরীক্ষা নিয়ন্ত্রণ পদে নিয়োগ দেয়া হয়েছে।

Manual3 Ad Code

২৪’ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর, জুলাই বিরোধী শক্তির অন্যতম সদস্য সহিদ আলীকে পরীক্ষা নিয়ন্ত্রকের মত এমন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেয়ায় সিকৃবি’র বৈষম্য বিরোধী ছাত্র-শিক্ষক কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা হতবাক হয়েছেন।

সিকৃবি সূত্রে জানা যায়, ২০০৮ সালের অক্টোবর মাসে সহিদ আলী সিকৃবিতে সহকারি রেজিস্ট্রার পদে আবেদন করলেও তার সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতা ও অভিজ্ঞতা না থাকায় তাকে নিয়োগ না দিয়ে অন্যজনকে সহকারি রেজিস্ট্রার পদে নিয়োগ প্রদান করা হয়। পরবর্তীতে ভিসি ও রেজিস্ট্রারের যোগসাজশে ২০১০ সালের জুন মাসে কোন প্রকার নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই অবৈধভাবে সেকশন অফিসার পদে নিয়োগ দেওয়া হয় সহিদ আলীকে। নিয়োগ পাওয়ার পর নিজ এলাকার ভিসি ও রেজিস্ট্রারের দাপটে আওয়ামী লীগের কান্ডারী বনে যান সহিদ আলী। তার ব্যাক্তিগত আক্রোশে দীর্ঘ ১৫ বছর অনেকেই নানাবিধ হয়রানির শিকার হলেও কেউ কোনো প্রকার প্রতিবাদ করার সাহস পায়নি। এছাড়া নিজের সহকর্মীর স্কুল পড়ুয়া মেয়ের সাথে প্রাইভেট পড়ানোর নামে অবৈধ সম্পর্ক স্থাপন করলেও ক্ষমতার দাপটে তার কোন বিচার হয়নি।

Manual6 Ad Code

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, জুলাই বিপ্লবের পর খুকৃবি’তে আওয়ামী অনুসারী অযোগ্যদের নিয়োগ প্রদান জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানের নামান্তর মাত্র।

Manual7 Ad Code

উল্লেখ্য, পরীক্ষা শাখায় ১দিনের চাকরির অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও ৫ নভেম্বর খুকৃবিতে পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন সহিদ আলী।

এ সংক্রান্ত আরও সংবাদ