মৌলভীবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত:বুধবার, ১২ নভে ২০২৫ ০৭:১১

মৌলভীবাজারে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ৩ লক্ষ টাকা জরিমানা

Manual4 Ad Code
মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-  নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণের লক্ষে জেলা প্রশাসন, মৌলভীবাজারের উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট  ইফ্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে নিরাপদ খাদ্য অফিসার ও মৌলভীবাজার পুলিশ লাইনের পুলিশ ফোর্সের সহযোগিতায়  বুধবার (১২ নভেম্বর) মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার খেয়াঘাট ও মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডসহ বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যের সাথে রং মিশ্রণ করা, যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স না নেওয়া, প্যাকেটজাত পণ্যের গাঁয়ে মেয়াদ ও উংপাদন তারিখ না থাকা, খাদ্য উৎপাদনকারী কারিগরের যথাযথ পোশাক না থাকা, স্যাঁতসেতে পরিবেশ ও অস্বাস্থ্যকর উপায়ে মিষ্টি জাতীয় খাদ্য তৈরি করাসহ বিভিন্ন কারণে রাজনগর উপজেলার খেয়াঘাট বাজারে অবস্থিত স্বাগত মিষ্টি ঘরকে নিরাপদ খাদ্য আইনে  ১ লক্ষ ৫০ হাজার জরিমানা করা হয়। এছাড়াও মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোডে অবস্থিত আইসক্রিমের সাথে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অস্বাস্থ্যকর পরিবেশের কারণে কেয়া আইসক্রিম ফ্যাক্টরীকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
আজকের মোবাইল কোর্টে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩ লক্ষ টাকা জরিমানা ও তা আদায় করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ