নিজস্ব প্রতিবেদক:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর বাজার ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে এ লিফলেট বিতরণ করেন বিএনপি মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান ভিপি মিজানুর রহমান।
লিফলেট বিতরণকালে সাবেক ভিপি মিজানুর রহমান বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের অধিকার পুনরুদ্ধারে বদ্ধপরিকর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা দেশনেতা তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনকে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দিচ্ছি। রাষ্ট্র কাঠামো মেরামতের এই ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নই দেশের মুক্তি ও উন্নয়নের একমাত্র পথ।”
তিনি আরও বলেন, এই লিফলেট বিতরণের উদ্দেশ্য হলো সাধারণ মানুষকে জাতীয়তাবাদী রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে অবহিত করা। জনগণের অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র টেকসই হতে পারে না। তাই সবাইকে এগিয়ে আসতে হবে দেশের বর্তমান অচলাবস্থা দূর করে একটি জনগণনির্ভর রাষ্ট্র গঠনের লক্ষ্যে।”
এ সময় জেলা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।