সিলেট-১ (সদর-মহানগর) আসনে জমিয়তের প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ শুরু

প্রকাশিত:বৃহস্পতিবার, ৩০ অক্টো ২০২৫ ১১:১০

সিলেট-১ (সদর-মহানগর) আসনে জমিয়তের প্রার্থীর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ শুরু

Manual6 Ad Code
সুরমাভিউ:-  আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (সদর-মহানগর) আসনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী–এর আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে উদ্বোধন হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রধান উপদেষ্টা আল্লামা শায়খ জিয়া উদ্দিন।
এ উপলক্ষে সিলেট-১ আসনের সকল দলীয় নেতা-কর্মী, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলগণসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকার জন্য বিশেষ আহ্বান জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও মহানগর সভাপতি মাওলানা নেজাম উদ্দীন এবং সদস্য সচিব প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান।

এ সংক্রান্ত আরও সংবাদ