গোলাপগঞ্জে হত্যাকারী ‘ডেবিল’ আহাদসহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

প্রকাশিত:শুক্রবার, ০৩ অক্টো ২০২৫ ১০:১০

গোলাপগঞ্জে হত্যাকারী ‘ডেবিল’ আহাদসহ সকল আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

Manual8 Ad Code

সুরমাভিউ:-  গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত আলোচিত সানি হত্যা মামলার ৬ নম্বর আসামী আহাদ উরফে নুর সহ সকল আসামীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলার পৌর শহরের চৌমূহনীর নূর ম্যানশনের সামনে এই মানববন্ধন অনুষ্টিত হয়।

Manual6 Ad Code

উপজেলা ও পৌরবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত হন উপজেলার শিলঘাট গ্রামের কয়সর আহমদের ছেলে সানি আহমদ। উক্ত ঘটনায় নিহতের পিতা কয়সর আহমদ বাদী হয়ে এজাহার নামীয় ৬০জন সহ অজ্ঞাত ২০/৩০ নাম উল্লেখ করে বিজ্ঞ আদালতে মামলা করেন। পরবর্তীতে আদালতের নির্দেশে উক্ত মামলা এফআইআর হয়। ঐ মামলার এজাহারে গোলাপগঞ্জ উপজেলার চৌঘরি গীর্দ গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আহাদ উরফে নুর মিয়াকে ৬ নম্বর আসামী করা হয়। উক্ত মামলা দায়ের করার পর থেকে অভিযুক্ত আহাদ মামলা প্রত্যাহার করার জন্য বাদী, বাদী পরিবার ও মামলার স্বাক্ষীদের হয়রানী করার জন্য বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন এবং বিভিন্ন স্থানে মামলার আসামী করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, অভিযুক্ত আব্দুল আহাদ সহ নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের লোকদের গ্রেফতার করার জন্য পুলিশের উর্ধ্বতন কর্মকর্তার কাছে অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত আহাদ প্রকাশ্যে ঘুরলেও স্থানীয় প্রভাবশালীরা তাকে শেলটার দেওয়ায় পুলিশ তাকে গ্রেফতার করছে না। সভায় বক্তারা, আওয়ামীলীগের দালাল আহাদসহ সহ হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান।

বিশিষ্ট ব্যবসায়ী ও শালিস ব্যক্তিত্ব আব্দুল জব্বারের সভাপতিত্বে এবং আফজল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন গোলাপগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত সানি আহমদের পিতা কয়সর আহমদ, চাচা আজমল হোসাইন, মামা বিয়ানীবাজার বিএনপি নেতা আলী আব্বাস। এছাড়াও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code

এদিকে উক্ত প্রতিবাদ সভা সফল করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে এবং সভা চলাকালীন সময়ে অভিযুক্ত আহাদকে গ্রেফতার করার জন্য গোলাপগঞ্জ বাজারে ব্যবসায়ী ও উপস্থিত লোকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ