আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার – প্রফেসর মাহবুবে এলাহী

প্রকাশিত:শনিবার, ১৩ সেপ্টে ২০২৫ ১১:০৯

আজকের ছাত্ররাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার – প্রফেসর মাহবুবে এলাহী

Manual7 Ad Code

সুরমাভিউ:-  সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ডক্টর মাহবুবে এলাহী বলেন, আজকের ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তাদেরকে সততা ও যোগ্যতার মাধ্যমে জাতির নেতৃত্বের যোগ্য করে গড়ে তুলতে হবে। ছাত্র-ছাত্রীদের মোবাইলের কাছ থেকে দূরে রাখতে হয়। শিক্ষা ব্যবস্থার নানান ত্রুটি বিচ্যুতি তুলে ধরতে হবে। কারণ শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ছাড়া কোন জাতির প্রকৃত উন্নয়ন অগ্রগতি সম্ভব নয়।

Manual1 Ad Code

তিনি ১৩ সেপ্টেম্বর শনিবার দি সিলেট ইসলামিক সোসাইটির উদ্যোগে পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি পরীক্ষা-২৪ ও বিভিন্ন শিক্ষা তহবিলের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

Manual1 Ad Code

দি সিলেট ইসলামিক সোসাইটির চেয়ারম্যান বিশিষ্ট লেখক অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি জাহেদুর রহমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুস শাকুর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাহমুদুল হাসান, শাহজালাল জামেয়া ইসধলামিয়া কামিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমাইদি, ইসলামী ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণের পরিচালক শাহ নজরুল ইসলাম ও গালিমপুর উচ্চ বিদ্যালয় এর সভাপতি মোঃ আব্দুল আউয়াল প্রমুখ।

Manual3 Ad Code

পঞ্চম শ্রেণি মেধাবৃত্তি পরীক্ষা-২৪ এবং হানিফ লস্কর শিক্ষা বৃত্তি, মাওলানা আব্দুল আজিজ ও বেগম আজিজ, আব্দুল খালিক ও রাবেয়া বেগম, মোকাদ্দস ও রফরফ আলী, কবি আফজাল চৌধুরী ও নুরুন্নাহার বেগম, অধ্যাপক ফজলুর রহমান ও খায়রুন নেছা, ডাক্তার এখলাছুর রহমান চৌধুরী ও জাহেদা বেগম চৌধুরী, আব্দুস সামাদ ও রহিমুন্নেছা শিক্ষাবৃত্তি তহবিল থেকে প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে নগদ অর্থ ও সনদ বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ