পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক

প্রকাশিত:রবিবার, ২২ জুন ২০২৫ ১০:০৬

পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক

Manual1 Ad Code

সুরমাভিউ:-  পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন ও অভিষেক অনুষ্ঠান গত শুক্রবার (২০ জুন) বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ পূর্ব পাগলাস্থ পঞ্চগ্রাম উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আবু তাহের এর সভাপতিত্বে ও নব নির্বাচিত সাংগঠনিক সম্পাদক আব্দুল মতলিবের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা লুৎফুর রহমান।

Manual1 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার উপদেষ্টা আক্কাস খান, ছালিক মিয়া, ইসমাইল হুসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মুমতাজুর রহমান, সাধারণ সম্পাদক সুহেল তালুকদার।

Manual3 Ad Code

অনুষ্ঠানে সকলের সর্বসম্মতিক্রমে সমিতির সভাপতি আবু তাহের আনুষ্ঠানিকভাবে (২০২৫-২০২৭) মেয়াদের জন্য পঞ্চগ্রাম সমাজকল্যাণ সংস্থার প্রথম কার্যানির্বাহী কমিটি ঘোষনা করা হয়।

কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃবৃন্দরা হলেন- সভাপতি সৈয়দুর রহমান, সহ-সভাপতি মোর্শেদ আলম মিজান, আবু সাদেক, সাধারণ সম্পাদক নেওয়াজ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, অর্থ সম্পাদক হাঃ ফরিদ আহমদ, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল মতলিব, সহ-সাংগঠনিক সম্পাদক নাজু আহমদ, প্রচার সম্পাদক সিদ্দিকুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক খসরু মিয়া, সমাজকল্যাণ সম্পাদক তানভির আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক, মাশহুদ আজহার খান, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আবুল কাশেম, ক্রীড়া সম্পাদক সালমান আহমদ, প্রবাসী কল্যাণ সম্পাদক আবু জাহেদ, কার্যকরী সদস্য হাঃ শিহাব আহমদ, নজরুল ইসলাম, রুবেল মিয়া শায়খুল ইসলাম, মোজাহিদ মিয়া, মোঃ সেবুল আহমদ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ