জালালাবাদ গ্যাস অফিসে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন

প্রকাশিত:মঙ্গলবার, ২২ এপ্রি ২০২৫ ০৭:০৪

জালালাবাদ গ্যাস অফিসে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ উদযাপন

Manual6 Ad Code

সুরমাভিউ:-  জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ বরণ-১৪৩২ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত (১৪ এপ্রিল) সোমবার মেন্দিবাগস্থ জালালাবাদ অফিসের কনফারেন্স রুমে এ ঈদ পুনর্মিলনী ও বাংলা নববর্ষ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual4 Ad Code

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন এ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উৎসব হচ্ছে আনন্দের। সকলে মিলে উদযাপন করলে একে অপরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বাড়ে।

Manual4 Ad Code

তিনি বলেন, পয়লা বৈশাখ বাঙালির সম্প্রীতি ও মহামিলনের দিন। আবহমান কাল ধরে নববর্ষের এই উৎসবে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণ স্পন্দনে, নব-অঙ্গীকারে। তিনি এ ধরনের আয়োজন করায় ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
এসময় কোম্পানির মহাব্যবস্থাপকবৃন্দ, উপমহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, সিবিএ নেতৃবৃন্দসহ সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ