সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দকে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ীদলের সংবর্ধনা প্রদান

প্রকাশিত:রবিবার, ২০ এপ্রি ২০২৫ ০৭:০৪

সুনামগঞ্জ জেলার নেতৃবৃন্দকে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ীদলের সংবর্ধনা প্রদান

Manual2 Ad Code

সুরমাভিউ:-  বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে সুনামগঞ্জ জেলা ব্যবসায়ীদলের নবগঠিত কমিটির সভাপতি এটি এম হেলাল, সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াস উদ্দিন, সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমদ ও সুনামগঞ্জ পৌর ব্যবসায়ীদলের সাধারণ সম্পাদক তাজুল ইসলামকে সংবধনা প্রদান করা হয়েছে।

Manual4 Ad Code

গত শনিবার রাতে নগরীর আম্বরখানাস্থ ব্যবসায়ীদলের কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সিলেট জেলা শাখার সভাপতি শোয়েব আহমেদ। সিলেট জেলা ব্যবসায়ীদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম চঞ্চলের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ীদল সিলেট বিভাগীয় সভাপতি শামসুল আলম।

Manual7 Ad Code

বক্তব্য রাখেন সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সভাপতি শামীম আহমদ, সিলেট মহানগর জাতীয়তাবাদী ব্যবসায়ীদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, কৃষকদল সিলেট মহানগর শাখার জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুর রহিম, সিলেট জেলা শ্রমিকদলের প্রচার ও প্রকাশনার দায়িত্বপাপ্ত  ময়নুল ইসলাম অপু চৌধুরী, শ্রমিকদলের সিলেট বিভাগীয় সদস্য সানুর আহমদ, সদর থানা ব্যবসায়ীদল নেতা আজাদ মিয়া, মহানগর ব্যবসায়ীদল নেতা সালাউদ্দিন মিয়া, ফখরুল ইসলাম ল’ কলেজ ছাত্রদল নেতা নাঈম আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে সুনামগঞ্জ ব্যবসায়ী দল নেতৃবৃন্দকে ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করেন অতিথি ও নেতৃবৃন্দ।

Manual2 Ad Code

অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, নবগঠিত বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ীদল সুনামগঞ্জ জেলা শাখার নেতৃত্বে সুনামগঞ্জে জাতীয়তাবাদী ঘরানার সকল ব্যবসায়ীদের একই প্লাটফর্মে নিয়ে এসে বিএনপির ভারপাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভুমিকা পালন করবে।-বিজ্ঞপ্তি

এ সংক্রান্ত আরও সংবাদ