সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় চাল বোঝাই একটি ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে চারটার দিকে চৌহাট্টা এলাকায় (আলপাইন রেস্টুরেন্টের সামনে) এই দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম মো. শহিদ আহমদ চৌধুরী। তিনি সিলেট নগরীর দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বাসিন্দা বলে তার সঙ্গে পাওয়া এনআইডি কার্ড সূত্রে জানা গেছে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে এসএমপির কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।

Web Nest Ltd.