শ্রীমঙ্গলে ৪৫ বোতল ভারতীয় কোডিনসহ গ্রেফতার-১

প্রকাশিত:শুক্রবার, ১৮ এপ্রি ২০২৫ ০৭:০৪

শ্রীমঙ্গলে ৪৫ বোতল ভারতীয় কোডিনসহ গ্রেফতার-১

Manual2 Ad Code
নিজস্ব প্রতিবেদক:-  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আমদানি নিষিদ্ধ ৪৫ বোতল ভারতীয় ইনটেক Eskuf (কোডিন) সহ একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটায় এসআই সজীব চৌধুরী ও অন্যান্য অফিসার এবং ফোর্সসহ শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখাঁন ইউনিয়নের অন্তর্গত কুঞ্জবনে অভিযান চালিয়ে মাদক কারবারি রিপন মিয়া (২৯), পিতা-আব্দুর রহমান, মাতা-মোছাঃ বানেছা বেগম, সাং-কুঞ্জবন, সিন্দুরখাঁন ইউপি, থানা-শ্রীমঙ্গল, জেলা-মৌলভীবাজারকে গ্রেফতার করা হয়।
এসময় রিপনের রক্ষিত ৪৫ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনটেক কর্কযুক্ত  Eskuf (কোডিন) যার প্রতি বোতলে ১০০ মি.লি করে মোট পরিমান-৪৫০০ মি.লি, মূল্য আনুমানিক ৪৫ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়।
এব্যাপারে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে নিয়মিত মামলা দায়ের  করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম নিশ্চিত করেছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ