২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রকাশিত:মঙ্গলবার, ০১ এপ্রি ২০২৫ ১০:০৪
জগন্নাথপুর ( সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকায় উপজেলা কমপ্লেক্স এ একজন নারী উদ্যোক্তা তারঁ বাসার ছাদে শখ করে গড়ে তুলেছেন ‘শখের ছাদ বাগান’। সকাল অথবা বিকেলে অবসর সময়ে প্রিয় ছাদ বাগান পরিচর্যায় ব্যস্ত থাকেন এই নারী। তিনি জগন্নাথপুর নার্সারি স্কুলের সহকারী শিক্ষক সংসার ও স্কুল শেষ করে অবসর সময় ছাদ বাগানে পরিচর্যা করেন , তারঁ সাথে আরো সহযোগিতা করেন তার দুই মেয়ে। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ এর এসএসসি পরীক্ষার্থী অন্বেষা মজুমদার ও জগন্নাথপুর নার্সারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্রী অরিএী মজুমদার প্রতিনিয়ত ছাদ বাগানে পরিচর্যা করছেন। বাগান টি দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে স্কুল ছাত্র ছাত্রী, গৃহিণী এবং কৃষক বাগানটি দেখতে আসেন। শখের বসে ছবি তুলছেন।
তারঁ বাগানে রয়েছে মরিচ, বেগুন, মিষ্টি কুমড়া, শাক, লাউ, লেবু, মরিচ, কমলা, মাল্টা সজিনা, আম, লেচু, আমড়া, সহ, অনেক রকমের ফুল গাছ রয়েছে। শখের ছাদ বাগানে। যাহা চোখে পড়ার মতো, বর্তমানে দিন দিন কমে যাচ্ছে আবাদি জমি পরিমাণ। জমি বলতে থাকছে এক টুকরো ছাদ। করোনা মহামারিতে বাসা বাড়িতে অবসর সময়ে বসে না থেকে অনেকেই শুরু করেছেন ছাদ বাগান।
জগন্নাথপুর সরকারী বালিকা উচ্চ সরকারি উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থী অন্বেষা মজুমদার বলেন মা স্কুল শেষে শখের বসে চাদ বাগান টি করেছেন। আমরাও মার সাথে স্কুল শেষে মাকে সময় দিচ্ছি বাগানে।
মা আমাকে গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেন। গাছের বিষয়ে অনেক কিছু শিখেছি মার নিকট থেকে।
জগন্নাথপুর নার্সারী স্কুল এর সহকারী শিক্ষক বিউটি রানী শীল বলেন আমি স্কুল শেষে বাসায় ফিরে স্বামীর সহযোগিতায় শখের বসে বিভিন্ন ফল, ফুল, শাক সবজি চাষ করেছি। যত দিন যাচ্ছে তো ততই ছাদের সুন্দর্য বাড়ছে। ছাদ বাগান করতে তেমন খরচ হয না। তবে প্রচুর পরিমাণ গাছের যত্ন নিতে হয়। শাক, ফুল, ফল, নিত্যদিনের পূজার ফুলের চাহিদা মেটানো যায়।
আমার ছাদ বাগানে প্রায় ১৫ রকমের বিভিন্ন ফুল রযেছে। প্রায় ৮/১০ প্রকারের ফল গাছ রযেছে
।তিনি আরো বলেন, রোগ পোকামাকড় গাছের পরিচর্যা করতে জগন্নাথপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসারগণ আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা ও পরামর্শ দিয়ে থাকেন।
জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাউসার আহমেদ বলেন, উপজেলা পরিষদের ভিতরে নারী উদ্যোক্তা বিউটি রানী শীল শখের বসে, বিভিন্ন জাতের ফল গাছ, ফুল, গাছ ও সবজি চাষ করেছেন বাসার ছাদের উপর, ছাদ বাগানটি দেখতে খুবই সুন্দর।
এভাবে সবাই যদি ছাদ বাগান করে অর্থনৈতিকভাবে লাভবান হবে।কেউ করতে চাইলে আমাদের সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করব।
ছাদের উপরে চাষ করা সবজি একটি পরিবারের প্রতিদিনের চাহিদা পূরণ করা সম্ভব। এক্ষেত্রে কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা যেকোন ধরনের কারিগরি জ্ঞান যদি প্রয়োজন হয় সেটা দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি।।
Helpline - +88 01719305766