সিলেটের ১৫ আসনে লাঙ্গলের প্রার্থী হলেন যারা

প্রকাশিত:সোমবার, ২৭ নভে ২০২৩ ০৯:১১

সিলেটের ১৫ আসনে লাঙ্গলের প্রার্থী হলেন যারা

Manual7 Ad Code

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। এতে সিলেটের ১৯ টি আসনের মধ্যে ১৫টি আসনে মনোনীত প্রার্থী ঘোষাণা করা হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্ট চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।

Manual1 Ad Code

প্রার্থীরা হলেন- সিলেট-১ আসনে নজরুল ইসলাম বাবুল, সিলেট-২ আসনে মকসুদ ইবনে আজিজ লামা, সিলেট-৩ আসনে আতিকুর রহমান আতিক, সিলেট-৪ আসনে এটি এম তাজ রহমান, সিলেট-৫ আসনে সাব্বির আহমদ ও সিলেট-৬ আসনে মোহাম্মদ সেলিম উদ্দিন।

Manual7 Ad Code

সুনামগঞ্জ-১ আসনে মো. আব্দুল মান্নান তালুকদার, সুনামগঞ্জ-৪ আসনে পীর ফজলুর রহমান মিজবাহ, সুনামগঞ্জ-৫ আসনে নাজমুল হুদা হিমেল মনোনয়ন পেয়েছেন।

মৌলভীবাজারে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন- মৌলভীবাজার-১ আসনে আহম্মদ রিয়াজ উদ্দিন, মৌলভীবাজার-২ আব্দুল মালিক, মৌলভীবাজার-৩ রুহুল আমিন।

হবিগঞ্জে জাপার মনোনয়ন প্রাপ্তরা হলেন হবিগঞ্জ-১ এম.এ. মুনিম চৌধুরী বাবু, হবিগঞ্জ-৩ আব্দুল মুমিন চৌধুরী, হবিগঞ্জ-৪ আহাদ উদ্দিন চৌধুরী শাহীন।

Manual8 Ad Code

৩০০ আসনের মধ্যে ২৮৯টির প্রার্থীর নাম ঘোষণা করেন তিনি। বাকি দুটি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে বলে জানান।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ