সিলেট -১ আসনে নৌকার প্রার্থী ড. মোমেন কে বিজয়ী করতে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ: এড. নাসির উদ্দিন খান

প্রকাশিত:সোমবার, ২৭ নভে ২০২৩ ০৮:১১

সিলেট -১ আসনে নৌকার প্রার্থী ড. মোমেন কে বিজয়ী করতে আওয়ামী লীগ আজ ঐক্যবদ্ধ: এড. নাসির উদ্দিন খান

Manual7 Ad Code

সুরমাভিউ:-  আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল মোমেন এর সমর্থনে সদর উপজেলা আওয়ামী উদ্যোগে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নিজাম উদ্দিন চেয়ারম্যান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হিরন মিয়া চেয়ারম্যানের সঞ্চালনায় বিশেষ বর্ধিত সভা অনুষ্টিত হয়।

Manual5 Ad Code

বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশফাক আহমদ, অধ্যাপক সুজাত আলী রফিক, কোষাধ্যক্ষ শমশের জামাল, উপ-দপ্তর সম্পাদক মোঃ মজির উদ্দিন।

Manual2 Ad Code

সভায় সিলেট সদর উপজেলার ৭টি ইউনিয়নের সভাপতি, সাধারণ সম্পাদকগণ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

সভায় নির্বাচন পরিচালনার জন্য আগামী ১০ দিনের মধ্যে সদর উপজেলার সকল ভোট কেন্দ্রে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের নিয়ে সেন্টার কমিটি গঠনের সর্ব সম্মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ, ধর্মীয় নেতৃবৃন্দের সেন্টার কমিটিতে রাখার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual6 Ad Code

সভায় প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান বিগত ১৫ বছর যাবত জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত রয়েছেন। ১৫বছর আগে দেশ অন্ধকারে ছিল, দেশের রিজার্ভ শূন্যের কোঠায় ছিল। সেই অবস্থা থেকে জননেত্রী শেখ হাসিনা তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে আজ উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন। দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে ভোটারদের এসব বিষয় জানাতে হবে। জনগণকে বুঝাতে হবে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে বাংলাদেশ এগিয়ে যাবে, জননেত্রী শেখ হাসিনার হাত ধরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হয়েছে, মেট্রো রেল হয়েছে, চট্টগ্রামে টানেল নির্মাণ হয়েছে, ঘরে ঘরে আজ বিদ্যুৎ পৌঁছে গেছে। দেশের উন্নয়নে জননেত্রী শেখ হাসিনা যে প্রতিশ্রুতি দেন তিনি তা বাস্তবায়ন করেন। এজন্যই জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করতে সিলেট -১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. আব্দুল মোমেনকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে উপস্থিত নেতৃবৃন্দকে নির্দেশ দেন।

এ সংক্রান্ত আরও সংবাদ