১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:রবিবার, ২৬ নভে ২০২৩ ১১:১১
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে মতবিনিময়ের জন্য তাদের গণভবনে ডেকেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
এ উপলক্ষে রোববার (২৬ নভেম্বর) সকাল থেকে দীর্ঘলাইনের মাধ্যমে গণভবনে প্রবেশ করেছেন দলের মনোনয়নপ্রত্যাশীরা। মোট ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশীকে গণভবনে ডাকা হয়েছে।
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি চলে গত ১৮ নভেম্বর থেকে ২১ নভেম্বর পর্যন্ত। এই চার দিনে ৩ হাজার ৩৬২ জন মনোনয়নপ্রত্যাশী ফরম সংগ্রহ করেন।
Helpline - +88 01719305766