দি এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

প্রকাশিত:সোমবার, ২৫ জুলা ২০২২ ০৫:০৭

দি এইডেড হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষকের মৃত্যুতে সিলেট জেলা আ’লীগের শোক

Manual2 Ad Code

সুরমাভিউ:-  দি এইডেড হাই স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের সাবেক নির্বাচিত সদস্য সৈয়দ এনায়েত হোসেন আজ (২৫ জুলাই,২০২২) বাদ ফজর বার্ধক্য জনিত কারণে ওসমানীনগর উপজেলার বড় ঈশবপুরে গ্রামে তাঁর নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহির রাজিউন)। তিনি সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক জনাব সৈয়দ এপতার হোসেন পিয়ার এর বড় ভাই।

Manual2 Ad Code

অবসরপ্রাপ্ত প্রবীণ এই শিক্ষকের মৃত্যুতে শোক জানিয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান এবং সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

Manual7 Ad Code

এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এ সংক্রান্ত আরও সংবাদ