জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর ঈদ পুনর্মিলনী সম্পন্ন

প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ জুলা ২০২২ ০৪:০৭

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর ঈদ পুনর্মিলনী সম্পন্ন

Manual1 Ad Code

সুরমাভিউ:-  জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (জাতীয় শ্রমিকলীগের অন্তর্ভুক্ত), রেজি নং-চট্ট-২৫২০(সিবিএ)-এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

(২১ জুলাই) বৃহস্পতিবার সিলেট নগরীর মেন্দিবাগস্থ সংগঠনের কার্যালয়ে দুপুর ১টায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Manual2 Ad Code

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন, রেজি নং-চট্ট-২৫২০ (সিবিএ) এর সভাপতি মোঃ আব্দুর রহমান এর সভাপতিত্বে ও সিবিএ’র সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এর উপস্থাপনায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সহ-সভাপতি মোঃ শাহনোয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুছ ছালাম, সহ-সাধারণ সম্পাদক পার্থ সারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, অর্থ সম্পাদক মোঃ জবারক মিয়া, দপ্তর সম্পাদক মোঃ নাজিম উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ আইয়ুব আলী।

Manual1 Ad Code

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মৌলানা শিব্বির আহমদ। সভায় সদ্য মৃত্যুবরণকারী মোঃ মীর হোসেন, সহ-সংগঠনের সকল মৃত্যুবরণকারীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

উক্ত সভায় সম্প্রতি জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন, রেজি নং-চট্ট-২৫২০(সিবিএ) এর সভাপতি মোঃ আব্দুর রহমান, উপর ডিজিএম মোঃ আমিরুল ইসলাম কর্তৃক হামলার তীব্র নিন্দা এবং এ ঘটনার দ্রুত বিচার দাবি জানানো হয়। সভাপতি’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়।

Manual3 Ad Code

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উর্ধ্বতন টেক-কাম-সুপারভাইজার ফকির মাহবুব মোর্শেদ, মোঃ আমির হোসেন, মোঃ ওসমান গণি, উর্ধ্বতন গাড়ী চালক মোঃ আকবর আলী, কম্পিউটার অপারেটর মোঃ রাজিউর রহমান, সার্ভেয়ার খন্দকার খাইরুল ইসলাম, জুনিয়র টেকনিশিয়ান মোঃ ইসলাম উদ্দিন প্রমূখ। বিজ্ঞপ্তি

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ