১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ জুলা ২০২২ ০৪:০৭
সুরমাভিউ:- গ্রামীণ ব্যাংক সিলেট জোনের আওতাধীন বালগঞ্জ শাখার সদস্যাদের মাঝে খাদ্য সহায়তা হিসেবে নগদ এক হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
২১ জুন বৃহস্পতিবার বালাগঞ্জ শাখা অফিসে ৩০ জন সদস্যকে সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার এরিয়ার এরিয়া ম্যানেজার আব্দুল্যাহ আল খসরু আরও উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার সৈয়দ আব্দুল আজিজ, শাখার শাখা ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন। সদস্যাদের মাঝে এ সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে ব্যাংক কর্তৃপক্ষ জানান।
এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্থ সদস্যাদের চিকিৎসা সহায়তা, গৃহ মেরামত ঋণ ও পূঁজি সহায়ক ঋণ প্রদান করা হবে। গ্রামীণ ব্যাংকের এ ধরনের মানবিক উদ্যোগ গ্রহনের ফলে বন্যায় ক্ষতিগ্রস্থ সদস্যাদের মাঝে আশার আলোর সঞ্চার হয়েছে। সদস্যারা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।
Helpline - +88 01719305766