১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রকাশিত:বৃহস্পতিবার, ২১ জুলা ২০২২ ০১:০৭
কানাইঘাট প্রতিনিধি:- সিলেটের কানাইঘাটে মা-বাবাকে মারধরের অভিযোগ এনে পিতার দায়ের করা মামলায় রুহুল আমীন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সে পৌরসভার নন্দিরাই গ্রামের নছির উদ্দিনের পুত্র।
আজ বৃহস্পতি বার সকাল ১১টার দিকে রুহুল আমীনকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মামলার অপর আসামী নছির উদ্দিনের দ্বিতীয়পুত্র কাতার প্রবাসী নুরুল আমীন পলাতক রয়েছে। জানা যায় রুহুল আমীন সৌদিআরব ও নুরুল আমীন কাতার প্রবাসী। দুজনই বিবাহিত, পৃথক সংসারে বসবাস করেন। দীর্ঘদিন থেকে তারা তাদের মা-বাবাকে কোন ধরণের বরণ-পোষণ দেয়নি। এ নিয়ে তাদের পরিবারের সাথে প্রায় লেগেই থাকতো ঝগড়া-বিবাদ। অভিযোগে উল্লেখ করা হয় তারা বিদেশে যাবার সময় তাদের পিতা নছির উদ্দিন ঋন করে তাদেরকে বিদেশে পাঠিয়েছিলেন। এরই মধ্যে এবার দুই ছেলে দেশে ছুঠিতে আসেন। এতে তাদের বাবা ঋনের টাকা পরিশোধের কথা বললে পিতার উপর তাদের আক্রোশ আরো বেড়ে যায়।
একপর্যায় গত ৪জুলই সকাল ৮টায় রুহুল আমীন, পুর্ব আক্রোশে তার পিতা-মাতাকে মারধর করেন। এতে কাতার প্রবাসী নুরুল আমীন ভাইয়ের পক্ষ অবলম্বন করে রুহুল আমীনকে সহযোগীতা করে। এরপর ১৩ জুলাই তাদের এক বোন ঈদের ছুঠিতে বাবার বাড়ি এলে তারা বোনের উপর হামলা করে।
এতে তাদের বাবা নছির উদ্দিন মেয়ের পক্ষে কথা বললে ফের তাকে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে পৃথক দুইটি ঘটনার দায়ে তাদের পিতা নছির উদ্দিন বাদী হয়ে কানাইঘাট থানায় মামলা দায়ের করেন। থানার মামলা নং ১১ তাং ২০/০৭/২২ইং। মা-বাবাকে মারধরের ঘটনার সাথে জড়িত মামলার প্রধান আসামী রুহুল আমীনকে পুলিশ সাথে সাথে গ্রেফতার করেছে। তবে দ্বিতীয় আসামী কাতার প্রবাসী নুরুল আমীন এখনো পলাতক রয়েছে।
Helpline - +88 01719305766