বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

প্রকাশিত:বুধবার, ২০ জুলা ২০২২ ১০:০৭

বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা

Manual5 Ad Code

সুরমাভিউ:-  বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের সাথে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual6 Ad Code

মঙ্গলবার রাতে মদিনা মর্কেটস্থ একটি অভিজাত রেষ্টুরেন্ট প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ শামীম আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৭ সেপ্টেম্বর বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির “কার্যকরী পরিষদ” ২০২২-২০২৪ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা হতে বিকাল ৪টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

মঙ্গলবার রাতে প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ শামীম আহমদ এর সভাপতিত্বে ও সদস্য মাসুম রুহানীর কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির প্রধান উপদেষ্টা কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট আলী মোস্তফা মিশকাতুন নূর, সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট দিলীপ কুমার কর, সহকারী নির্বাচন কমিশনার মো: আব্দুর রাজ্জাক রাজন, আপিল বোর্ডের নির্বাচনী ট্রাইবুনালের প্রধান সাবেক কাউন্সিলর জগদীস দাস, আপিল বোর্ডের নির্বাচনী ট্রাইবুনাল কমিটির সদস্য এডভোকেট মো: বেলাল উদ্দিন, আপিল বোর্ডের নির্বাচনী ট্রাইবুনাল কমিটির সদস্য ননী গোপাল দত্ত, তত্বাবধায়ক কমিটির সহযোগী সদস্য সচিব দেওয়ান জাকির চৌধুরী।

সমগ্র সভা পরিচালনা করেন সহকারী নির্বাচন কমিশনার এডভোকেট মো: জাহিদ সারওয়ার (সবুজ)।

মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মো: আমীর হোসেন, রফিকুল ইসলাম বাদল, সাবেক সাধারন সম্পাদক সেলিম আহমদ, সেলিম আহমদ শিবলী, আব্দুল বাছিত মহসিন, আব্দুল জব্বার শাহী প্রমূখ।

সভাপতির বক্তব্যে বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট সৈয়দ শামীম আহমদ বলেন, একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন নির্বাচিতদের মর্যাদা বৃদ্ধির পাশাপাশি সংগঠন ও নির্বাচন কমিশনের সুনাম বৃদ্ধি পায়। সুষ্ঠ নির্বাচনে মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির অতীত সম্মান সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

Manual5 Ad Code

সভায় জানানো হয় ৩১ জুলাই রোজ রবিবার বিকাল ৪ ঘটিকা পর্যন্ত ভোটার তালিকা নবায়ন করা যাবে, ৩ আগষ্ট প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ, প্রাথমিক ভোটার তালিকার বিরুদ্ধে আপত্তি ৫ আগষ্ট বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। প্রাথমিক ভোটার তালিকার আপত্তির শুনানী ও নিষ্পত্তি ৬ আগষ্ট রোজ শনিবার সকাল ১১টায়, ৯ আগষ্ট চূড়ান্ত ভােটার তালিকা প্রকাশ, মনোনয়ন পত্র সংগ্রহের তারিখ ১০-১১ আগষ্ট সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত, মনোনয়ন পত্র জমার তারিখ ১২-১৩ আগষ্ট সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৩ ঘটিকা, মনোনয়ন পত্র যাচাই বাচাই ১৪ এবং ১৬ আগষ্ট , ১৭ আগষ্ট বৈধ মনোনয়ন পত্র প্রকাশ, বাতিলকৃত মনােনয়ন পত্রের বিরুদ্ধে আপিল গ্রহনের তারিখ ১৮ আগষ্ট সকাল ১১ ঘটিকা থেকে বিকাল ৪ টা পর্যন্ত। মনোনয়ন পত্রের বিরুদ্ধে আপিল শুনানী ও নিষ্পত্তি ২০ আগষ্ট সকাল ১১টা থেকে বিকাল ৩টা। ২২ আগষ্ট চূড়ান্ত মনােনয়ন পত্র প্রকাশ, মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ সময় ২৩ আগষ্ট বিকাল ৪ টা, বৈধ প্রার্থীর চূড়ান্ত তালিকা ২৪ আগষ্ট , প্রার্থীর প্রতীক বরাদ্দ ২৪ ও ২৫ আগষ্ট সময় সকাল ১১ ঘটিকা হইতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত। (একই প্রতীকের একাধিক দাবিদার হলে,লটারীর মাধ্যমে সিদ্ধান্ত চূড়ান্ত করা হবে)। ফলাফলের বিরুদ্ধে আপিল (যদি থাকে) ১৯ সেপ্টেম্বর দুপুর ২ টা হতে ৫ টা  পর্যন্ত আপিল করা যাবে, আপিল শুনানী এবং নিষ্পত্তি (যদি থাকে) ২০ সেপ্টেম্বর দুপুর ২ টা হতে ৫ টা পর্যন্ত, ২১ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। নির্বাচন সংক্রান্ত যে কোন তথ্যের জন্য নির্বাচন বোর্ডের  প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী নির্বাচন কমিশনারের সাথে যোগাযোগ করার জন্য বলা হয়।

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ