প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সমস্যা সৃষ্টি করেছেন : ইসলামী ঐক্যজোট

প্রকাশিত:বুধবার, ২০ জুলা ২০২২ ০৮:০৭

প্রধান নির্বাচন কমিশনার জাতীয় সমস্যা সৃষ্টি করেছেন : ইসলামী ঐক্যজোট

Manual6 Ad Code

সুরমাভিউ:-  বিগত ২০১৪ সাল হতে বাংলাদেশে এ পর্যন্ত গ্রহণযোগ্য কোন নির্বাচন অনুষ্ঠিত হয় নি। আওয়ামীলীগ, বিএনপি সহ দেশে সকল রাজনৈতিক দলের আন্দোলন এবং দাবীতে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার এর আইন পাস করে কয়েকটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের পর আওয়ামীলীগ অপকৌশলে এই ব্যবস্থা বাতিল করে বিগত ২০১৪ সাল হতে জনগণের অংশগ্রহণ ব্যতিত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে একদলীয় শাসন প্রতিষ্ঠা লাভ করেছে।

Manual6 Ad Code

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শরীক ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর আইনজীবী মাওলানা আব্দুর রকিব এডভোকেট, সংগঠনের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুল করিম খান এক বিবৃতিতে বলেন, জাতি যখন বিএনপি নেতৃত্বাধীন সকল রাজনৈতিক দলের নেতৃত্বে দেশে নিরপেক্ষ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষমান। সেই সময়ে প্রধান নির্বাচন কমিশনার সংলাপের নামে নাটক সৃষ্টি করেছেন। তার কর্মকান্ডে জাতির অর্থ টাকা পয়সা অপচয় করে দেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যাচ্ছেন।

নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের এইসব অপ্রত্যাশীত কর্মকান্ড বন্ধ করে দেশের জনগণের দাবীর প্রতি সম্মান দেখিয়ে দল নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পদক্ষেপ গ্রহণ করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন। বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ